নিজস্ব প্রতিনিধি কলকাতা ৮ই জানুয়ারি
তৃনমূলকে মঞ্চ হিসেবে ব্যবহার করছে বিজেপি। বিজেপি হল খোলস আরএসএস সেই বিজেপির মধ্যে ঢুকে সারা দেশে তাদের প্রভাব বিস্তার করছে। দলীয় এক কর্মসূচিতে যোগদান করতে এসে শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে বললেন বামফ্রন্ট নেতা মহঃ সেলিম। তিনি বলেন একটি বাড়ী তৈরী করতে যেমন ভাড়া বাধা হয় সেই কাজটি করেছে তৃনমূল। সারা রাজ্যে তৃনমূলকে কাজে লাগিয়ে প্রভাব বিস্তার করছে বিজেপি। বাড়ী তৈরীর পর যেমন ভাড়া খুলে নেওয়া হয় সেই রকমই প্রভাব বিস্তারের পর তৃনমূলের নেতারা বিজেপিতে যোগদান করছে। মুকুল তারপর শুভেন্দু এই সেই বাড়ী তৈরী করার সময় ভাড়ায় বাধা বাঁশ কাজ শেষ এখন বিজেপির দিকে চলে যাচ্ছে৷ তৃনমূল কোন দল নয় একটি মঞ্চ হিসাবে কাজ করেছে রাজ্যে।।
No comments:
Post a Comment